বলতে চাই
লক্ষ কথার আগেই ঝরে গেল
সহস্র বকুল। মাথা তোল,
আমাকে নামিয়ে দাও।
পাপ-ভার মুক্ত
মূলতঃই অপার ঝোঁক
শেষ হোক অমল সঙ্গমে।
দুরন্ত একদল ঘোড়া ছুটে চলে
অস্তিত্ব খননে, আবীর সূর্যোদয়
কোষে কোষে ছড়াতে চায়
দাবানল, ধর্ষিত আত্মা সূর্যস্নাত হয়ে
জেগে ওঠে আরও একবার।
আজ সেইদিন। পরম মমতায়
ছিন্ন-ভিন্ন বকুল মুঠোয় তুলে ধরে
ক্ষীণ-গন্ধীর তবকে জড়ায়
আলোকিত অলোক-বয়ান।
উচ্চকোটির সন্তান, আমি
তোমাকে বলছি, দুঃস্থ-আকীর্ণ
ওই বাবলা কাঁটার পথ সে
কারোর একার নয়।
যুদ্ধ যুদ্ধ খেলার ভাঙা তরবারী
গচ্ছিত আছে অপদস্থ দেরাজে,
বিভূতির পুঁটুলি এক কোনায়।
আশ্চর্য মহিমায় এদের
শৈশব পালটে পালটে যায়।
ভুল কুঠুরীতে ভুল-শৈশব
অভ্যস্ত ঢুকে যায়। ভুলের ভুল
শোধরায় না আর।
নিরালা অরণ্যে তাই ছড়িয়ে দিতে চাই
আগুনের ফুলকি। খাক হয়ে যাক
আমার সমস্ত বংশধর। মুছে যাক
বকুল-গন্ধী সমস্ত বয়ান।
রোদ-বিহীন সকালে
আমি চৈতন্য-পুত্রী,
উপল খন্ডে পা তুলেছি,
ভরষা রাখছি আমারই প্রশস্ত পদক্ষেপে
কমলা রঙ শরীরে জড়িয়ে নেওয়ার অসীম বিশ্বাসে।
পান করেছি সমস্ত ছলাকলা,
বন্ধক রেখেছি জরী-মেখলার জারিজুরী
খুঁটে নিচ্ছি দুহাত ভরে নবান্ন ধান
পেছনে উথাল পাতাল চৌপট দিন
সামনে টিনের চালায় বৃষ্টি
ঝরছে হলুদপাতায় শুভকামনা,
মরাই ভরে উঠছে খোলা দুয়ারের পাশে।
সহস্র বকুল। মাথা তোল,
আমাকে নামিয়ে দাও।
পাপ-ভার মুক্ত
মূলতঃই অপার ঝোঁক
শেষ হোক অমল সঙ্গমে।
দুরন্ত একদল ঘোড়া ছুটে চলে
অস্তিত্ব খননে, আবীর সূর্যোদয়
কোষে কোষে ছড়াতে চায়
দাবানল, ধর্ষিত আত্মা সূর্যস্নাত হয়ে
জেগে ওঠে আরও একবার।
আজ সেইদিন। পরম মমতায়
ছিন্ন-ভিন্ন বকুল মুঠোয় তুলে ধরে
ক্ষীণ-গন্ধীর তবকে জড়ায়
আলোকিত অলোক-বয়ান।
উচ্চকোটির সন্তান, আমি
তোমাকে বলছি, দুঃস্থ-আকীর্ণ
ওই বাবলা কাঁটার পথ সে
কারোর একার নয়।
যুদ্ধ যুদ্ধ খেলার ভাঙা তরবারী
গচ্ছিত আছে অপদস্থ দেরাজে,
বিভূতির পুঁটুলি এক কোনায়।
আশ্চর্য মহিমায় এদের
শৈশব পালটে পালটে যায়।
ভুল কুঠুরীতে ভুল-শৈশব
অভ্যস্ত ঢুকে যায়। ভুলের ভুল
শোধরায় না আর।
নিরালা অরণ্যে তাই ছড়িয়ে দিতে চাই
আগুনের ফুলকি। খাক হয়ে যাক
আমার সমস্ত বংশধর। মুছে যাক
বকুল-গন্ধী সমস্ত বয়ান।
রোদ-বিহীন সকালে
আমি চৈতন্য-পুত্রী,
উপল খন্ডে পা তুলেছি,
ভরষা রাখছি আমারই প্রশস্ত পদক্ষেপে
কমলা রঙ শরীরে জড়িয়ে নেওয়ার অসীম বিশ্বাসে।
পান করেছি সমস্ত ছলাকলা,
বন্ধক রেখেছি জরী-মেখলার জারিজুরী
খুঁটে নিচ্ছি দুহাত ভরে নবান্ন ধান
পেছনে উথাল পাতাল চৌপট দিন
সামনে টিনের চালায় বৃষ্টি
ঝরছে হলুদপাতায় শুভকামনা,
মরাই ভরে উঠছে খোলা দুয়ারের পাশে।
